
আমি পদ্মজা
লেখক: ইলমা বেহরোজ
ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে। তার শরীর ঘেমে একাকার। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে, বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে সামনে তাকাল। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না,সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে। তাঁর সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। চার দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি করল না। শারিরীক, মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি! মনে হচ্ছে, একটা পাথরকে পিটানো হচ্ছে। যে পাথরের রক্ত ঝড়ে কিন্তু জবান খুলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, ‘সম্ভব না আর। কিছুতেই কথা বলছে না।’
তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দুয়েক সেকেন্ড দেখল।এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল, ‘আপনি যান।’
- বইয়ের অবস্থা
- নতুন বই
- প্রকাশনী
- অন্যধারা
- ডেলিভারি
- ঢাকা শহরে ৳৫০ বাইরে ৳১০০
বইটি সম্পর্কে
গল্প লিখুন, বই প্রকাশ করুন এবং পাঠক বাড়ান — সবকিছু এক জায়গায়।
এই তাকের আরও কিছু বই
সব বই →আমার ছেলেবেলা (হার্ডকভার)
হুমায়ূন আহমেদ
অন্তর মম বিকশিত করো (হার্ডকভার)
রফিক উল আলম

মার্কিন মুলুক কানাডা ও গণচীনে পঁচাত্তর দিন (হার্ডকভার)
মোহাম্মদ জায়দুল হক