শেক্সপিয়র(হার্ডকভার)
প্রচ্ছদ ও সংস্করণ দেখে বই বেছে নিন।
নতুন বইবইপত্র সংগ্রহ

শেক্সপিয়র(হার্ডকভার)

লেখক: অনুপম মুখোপাধ্যায়

আসল দাম ছিল: ৳ 750।বর্তমান মূল্য হল: ৳ 150।

শেক্সপিয়র
বইয়ের অংশ
রাত নামছে। শীতের রাত। এখন দীর্ঘ শীতঋতু। হিমের মধ্যে গেঁথে-থাকা মাংস যখন নীল হয়ে যাচ্ছে... কঠিন হয়ে যাচ্ছে... উইলিয়ামের মনে হচ্ছিল দূরে কোথাও জুয়ার আসরে আজ আবার, এই মুহূর্তেই, কে বা কারা এক উজ্জ্বল যুবকের ডান চোখে নতুন করে ছুরি বসাচ্ছে... দু-ইঞ্চি গভীর হয়ে বসে যাচ্ছে ছুরি যুবকের গাঢ় নীল চোখে... শানিত ঠান্ডা কঠিন ছুরি... চোখের রক্ত মাংস রস ভেদ করে... দেবদূতের মতো সুন্দর সেই যুবক, পাপের অপূর্ব আধার সেই যুবক, কোনো কাতরোক্তি না করে লুটিয়ে পড়ছে মেঝের ধুলোয়।
শীতকাল... এমনই শীতকাল যখন তীব্রতম প্রতিদ্বন্দ্বীর জন্য প্রাণ কাঁদে, মন চায় সেই প্রতিদ্বন্দ্বী আবার সোজা হয়ে দাঁড়াক, কর্মক্ষম হোক, কিছু তো ঘটুক এই জীবনে আবার... কিছু তো ঘটুক নতুন করে! বন্ধ্যা ঊষর জমি যেমন পরিপূর্ণতার স্বপ্নে রোদ নামাতে চায়, বৃষ্টি নামাতে চায়.... জীবন থেকে যখন মুছে গেছে বিদ্যুতের রেখাগুলো, আর যখন কোনোকিছুই চমকিত করে না, মৃত্যুও যখন চোখের সামনে এসে-পড়া নির্বোধ এক ঘটনা ছাড়া কিছুই নয়....

স্টক এ 1 আছে

একসাথে অনেক বই? চেকলিস্টে যান →
বইয়ের অবস্থা
নতুন বই
ডেলিভারি
ঢাকা শহরে ৳৫০ বাইরে ৳১০০

বইটি সম্পর্কে